দেশে করোনায় নতুন করে আরও ৫ জনের মৃত্যু: আইইডিসিআর
দেশে করোনায় নতুন করে আরও ৫ জনের মৃত্যু আইইডিসিআর :-
বাংলাদেশে করোনায় নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ১৭ ছাড়িয়েছে।তাছাড়া মোট আক্রান্ত সংখ্যা ১৬৪ জন। এই নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। সংবাদটি নিশ্চিত করেছেন - আইইডিসিআর
বংলাদেশে মহামারী করোনা ভাইরাসের আক্রমণ বেড়েই চলছে। কোনভাবেই থামছেনা আক্রান্ত রোগীর সংখ্যা। তাই এ ভয়ংকর ভাইরাসের বিস্তার ঠেকাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যুব সমাজের উদ্যেগে প্রতিটি গ্রামকে সচেতন এক ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে। গ্রামের প্রতিটি মহল্লা /পাড়ায় সতর্কতার সহিত কাজ করা হয়। তাছাড়া সামাজিক দুরূত্ব বজায় রেখে মানুষকে চলার জন্য আহবান করা হয়েছে। এমনকি জরুরী কোন প্রকার কাজ ছাড়া বাড়ি থেকে বাহির হওয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি গ্রামে দেওয়া হয় কড়া নজরদারী , যাতে করে বাহির থেকে কোন অথিতি না আসতে পারে।
প্রত্যক গ্রামের যুব সমাজ তাদের পুরো গ্রামকে লক ডাউন করে দিয়েছে। সরকার করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে নানান ধরনের পদক্ষেপ নিয়ে সাড়া দেশে সেনা বাহিনীসহ বিপুল পরিমান আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করেন। তাছাড়া বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংক থেকে করোনা মোকাবিলায় ১০ কোটি ডলার ঝণ নিয়েছে। এছাড়া প্রতিটি সেনা বাহিনী, জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার তাদের নির্দিষ্ট পরিমাণ টাকা গরিব দের জন্য প্রদান করা হয়েছে।
No comments