Servey Income; সার্ভ থেকে আয়:
সার্ভ থেকে আয়:
বিভিন্ন কারনে মানুষের সার্ভে বা জরিপ করার প্রয়োজন হয়।
ব্যবসা প্রতিষ্ঠান তাদের পন্য সম্পর্কে জনমত যাচাই করে যেমন সিদ্ধান্ত নেন তেমনি বিভিন্ন
বিষয়ে গবেষনার জন্য জনমত যাচাই প্রয়োজন হয়। এক দেশ থেকে অন্য দেশে জনমত যাচাই করা সম্ভব
ইন্টারনেট মাধ্যমে, সেকারনে অনলাইন সার্ভে একটি প্রচলিত পদ্ধতিতে পরিনত হয়েছে। এধরনের
সার্ভেতে অংশ নেয়ার জন্য টাকার প্রয়োজন।
সার্ভে বিষয়টি তুলনামুলক ভাবে সহজ। প্রতিটি সার্ভের জন্য
১থেকে ১০০ ডলার পর্যন্ত আয় হতে পারে।
সার্ভে থেকে আয় করার জন্য সাধারন কিছু নিয়ম মেনে রাখা জরুরীঃ
১. সব বয়সের জন্য
সার্ভে প্রযোজ্য না।
(১৮ বৎসরেরে উপরের যে কেউ সার্ভে অংশগ্রহন করতে পারবেন।
)
২. সব সার্ভে সকলের
জন্য না।
স্থান, কাল, পাত্র ভেদে সার্ভ এর ধরন ভিন্ন হয়ে থাকে। এক
এক দেশ, স্থান এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আবার এমন কিছু সার্ভ আছে যা সকল মানুষ করতে
পারে।
৩. সার্ভে সব দেশের জন্য না।
অনেকে সার্ভেতে বাংলাদেশ থেকে অংশ নেয়ার সুযোগ পাবেন না।
কারনটা অনুমেয়। কোন ব্যবসা প্রতিষ্ঠান যদি আমেরিকার বাজারের জন্য জরিপ করেন সেখানে
বাংলাদেশে অবস্থানকারীর মতামতের গুরুত্ব থাকে না। শুরুতে বিষয়টি নিশ্চিত হয়ে নিন।
৪. সকলের টাকা
দেয়ার পদ্ধতি একরকম না।
** সার্ভে করার জন্য জনপ্রিয় একটি সাইট WWW.
MICROWORKER. COM. বাংলাদেশ থেকে অনেকেই এটা ব্যবহার করেন।
এটা ব্যবহার করার জন্য যা যা প্রয়োজন।
১. তাদের সাইটে
গিয়ে পিটিসি সাইটের মত ফরম পুরন করে সদস্য হোন।
২. নিজের একাউন্টে
ডুকুন।
৩. সেই মুহুর্তে
যে কাজগুলি রয়েছে সেগুলির তালিকা পাবেন। কোন কাজের জন্য কতটা সময় লাগতে পারে, আপনাকে
কত দেয়া হবে সেসব তথ্য কাজের পাশে দেয়া থাকে। যেমন ইউটিউব ভিডিওতে ভোট দেয়ার জন্য ১মিনিট,
পাবেন ১০ সেন্ট। ইনসুরেন্স ফরম পুরন করতে ৫ মিনিট, পাবেন ১.৫০ ডলার।
৪. যে কাজটি করতে চান সেই কাজের লিংকে ক্লিক করুন। কাজের
বিস্তারিত বর্ণনা পাবেন। পেজটি ওপেন রাখুন।
৫. নির্দেশ অনুযায়ী কাজটি সম্পন্ন করুন।
৬. কাজশেষে একটি কোড পাবেন। সত্যিসত্যি কাজ করেছেন সেটা
নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা। কোডটি কপি করুন। যে পেজে কাজের বর্ণনা রয়েছে সেখানে
নির্দিষ্ট জায়গায় পেষ্ট করে পাঠিয়ে দিন। আপনার একাউন্ট উল্লেখিত টাকা জমা হবে।

No comments